ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ৮ ঘন্টা পর ফেরত দিল বিএসএফ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম

পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে দুই বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতের বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মীড়গড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশের) কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

পরবর্তীতে ওই দুই কিশোরকে মীরগড় বিওপিতে (বর্ডার আউটপোস্টে) নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে, বুধবার সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি  দুই কিশোরকে ধরে নিয়ে যায়। এই ঘটনায় বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি। 

স্থানীয়রা জানায়, আটোয়ারী এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকাল ১১ টার দিকে ওই সীমান্তে ভারতীয় অংশের কাছে গেলে বিএসএফের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। 

পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিএসএফকে অবগত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ফেরাতে বিকেলে মিরগড় সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু বলেন, তারা সীমান্তের কালুপাঠা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছেন। দুজনেই সীমান্তে ঘুরতে যান এবং মোবাইলে ছবি তুলছিলেন। পরে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে জানতে পেরেছি। তাদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা বিজিবিকে জানানো হয়েছে। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। আমরা পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে ৮ ঘন্টার মধ্যে তাদের ফেরত আনতে সক্ষম হই।

একসময় কয়লা ও পাথরের আমদানিতে সরগরম থাকত নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। কয়লা আমদানি বন্ধ হয়েছে অনেক আগেই। বহুদিন ভারত ও ভুটান থেকে আসা পাথরের ওপরই নির্ভরশীল ছিলো বন্দরটি। গত এক মাস বেহাল সড়কের...
জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর...
বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিযে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ৬ জন...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর