ভারত–ভুটানের পাথর আসছে না, নাকুগাঁও স্থলবন্দর অচল

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৩২ পিএম

ভারত ও ভুটান থেকে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে এক মাসেরও বেশি সময় ধরে। এতে কার্যত অচল হয়ে পড়েছে বন্দরটি। ফলে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কাজ হারিয়েছেন হাজারো শ্রমিক। এই এক বছরে বন্দরের রাজস্ব আয় কমেছে প্রায় অর্ধেকে।

একসময় কয়লা ও পাথরের আমদানিতে সরগরম থাকত নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। কয়লা আমদানি বন্ধ হয়েছে অনেক আগেই। বহুদিন ভারত ও ভুটান থেকে আসা পাথরের ওপরই নির্ভরশীল ছিলো বন্দরটি। গত এক মাস বেহাল সড়কের কারণে পাথর আমদানিও বন্ধ হয়ে যাওয়ায় পুরো বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

প্রতি বছরের মতো এবছরও বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমানার ওপারের ভারতীয় সড়ক। তাই বন্ধ পাথর পরিবহন। আমদানির জন্য টাকা পরিশোধ করেও পাথর পাচ্ছে না ব্যবসায়ীরা।

স্থলবন্দরের একজন ব্যবসায়ী বলেন, আমরা যারা ব্যবসায়ীরা আছি এদের অবস্থা বেশি একটা ভালো না। বেচাকিনি নাই। পাথর আসতেছে না। যারা শ্রমিক আছে এতের অবস্থাও ভালো না। 

আরেক ব্যবসায়ী বলেন, আমরা এই ব্যবসা করতেছি। এটা যেকোনো কারণে বন্ধ। এখন আবার ইন্ডিয়াতে রাস্তার সমস্যা। এইজন্য রাস্তা বন্ধ। 

পাথর আমদানি বন্ধ থাকায় কাজ হারিয়েছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক। তাদের দাবি, পাথরের পাশাপাশি সুপারি, ফলমূল, ফ্লাই অ্যাশসহ অন্যান্য পণ্য আমদানির সুযোগ থাকলে সংকট কম হতো।

স্থানীয় এক শ্রমিক নেতা বলেন, যখন কাজ থাকে তখন তো কইরা খাই। কাজ না থাকলে ঋণ কইরা খাওন লাগে। পাথর এই আইয়ে, এই আইয়ে না। এইভাবে চলাছে। যখন কাজ হয় তখন ওই ঋণ দিতে দিতে আবার কাজ বন্ধ। 

এক শ্রমিক বলেন, ইন্ডিয়ায় রাস্তা বন্ধ এই কারণে বাংলাদেশে গাড়ি আসতেছে না। 

আরেক শ্রমিক নেতা বলেন, বিভিন্ন উসিলাতেই পাথর আসা বন্ধ হয়ে যায়। এসময় আমাদের শ্রমিকগুলো বেকার হয়ে যায়। 
 
বন্দরের কর্মকর্তারা জানান, তাদের কাছে তথ্য আছে যে, ভারতে সড়ক খারাপ থাকায় পাথর আমদানি হচ্ছে না। কবে পাথর আমদানি শুরু হবে তাও বোঝা যাচ্ছে না।

নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. জাহিদুল ইসলাম বলেন, ইন্ডিয়ার সাইডে রাস্তা খারাপের কারণে প্রায় এক মাস যাবৎ ভুটানি পণ্য যেটা আমদানি হতো ওইটা এখন বন্ধ রয়েছে। 

২০২৫-২৬ অর্থবছরে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টন পাথর আমদানি হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক।

নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্প...
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাউয়ালিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর