উত্তরের ৩ জেলায় পুশ-ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁ সীমান্তে ৬০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী– বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবির সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে আসতে পারেনি।

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁ সীমান্তে ৬০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী– বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবির সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে আসতে পারেনি।

শুক্রবার ভোরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। বিজিবি জানায়, হাতীবান্ধার বড়খাতা সীমান্ত এলাকায় ১১ জন, পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ী এলাকায় ১০ জন এবং আদিতমারীর দুর্গাপুর সীমান্তে আরও ১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। 

এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। বর্তমানে তারা সীমান্তের শুন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন। এছাড়া নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। সেখানেও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় বিজিবি।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় দুই দিন ধরে অবস্থান করছেন নারী-শিশুসহ ২৮ জন। গতকাল বৃহস্পতিবার ভোরে বিএসএফের পুশইন চেষ্টা সীমান্তে রুখে দেওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন তারা। 

লালমনিরহাট সীমান্তের তিনটি পৃথক পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় ওই ব্যক্তিরা...
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। 
বাংলাদেশে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সীমান্তের শূন্য রেখায় চার দিন রাখার পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই ১২ জনকে...
ভারতীয় নাকি বাংলাদেশি, সেই প্রশ্নেই যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে আছেন নারী ও শিশুসহ ১২ জন। বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকেও এ নিয়ে এখনও কোনো সমাধান হয়নি।...
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার দিল্লিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান ভারতের...
নিজের বাড়িতে প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারালেন মার্কিন অভিনেতা জেমস হ্যান্ডি। ‘টপ গান: ম্যাভেরিক’ ও ‘জুমানজি’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে হলিউডে তিনি ছিলেন জনপ্রিয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল...
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির হিসাব অনুযায়ী, উচ্চ আদালতের আইনি মারপ্যাঁচে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে...
দেশে বন্ধ ও আংশিক সচল কলকারখানা পুরোপুরি চালু এবং অর্থনীতি চাঙা করার লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার একটি বড় বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 'বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম'...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর