পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি ফের বাড়ছে  

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে আবারও বাড়ছে তিস্তার পানি। এর মধ্যে নদী-তীরবর্তী নিম্নাঞ্চল ও চরগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। 

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গতরাতেই তিস্তা ব্যারাজের ৪৪টি কপাট খুলে দেয়া হয়। 

কুড়িগ্রামে তিস্তা ছাড়াও দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। এর মধ্যে তলিয়ে গেছে চীনাবাদাম, পাট ও মরিচসহ বিভিন্ন ফসলি জমি। ক্ষতির আশঙ্কায় অনেক কৃষক অপরিপক্ব ফসল ঘরে তুলছেন। 

লালমনিরহাটেও বন্যা আতঙ্কে নদীপাড়ের মানুষ। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আরও বেড়ে স্বল্পমাত্রার বন্যা দেখা দিলেও স্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন পাউবো কর্মকর্তারা। 

তিস্তা পাড়ের এক বাসিন্দা বলেন, এরকম ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা দুই–তিনবার হয়েছি। 

এক কৃষক বলেন, হুট করে উজান থেকে পানির ঢল এসে আমাদের রাস্তাটা ভেঙে গেছে। 

আরেক কৃষক বলেন, এখনো আমার বাদাম পানির নিচে আছে। মনে হয়, ১৩ ফুট নিচে আছে।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
লালমনিরহাটে আধুনিক পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। অতিবৃষ্টি ও তীব্র রোদের ক্ষতি থেকে ফসল রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় ব্যবহার হচ্ছে মালচিং পেপার। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বেড়েছে...
ভবন না থাকায় কুড়িগ্রাম ও শরীয়তপুরেরর প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কমেছে শিক্ষার্থীর উপস্থিতি। এই অবস্থায়  পড়াশোনা নিয়ে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। আর স্কুল ভবনের জন্য বরাদ্দ...
মা ও সন্তান দুজনেই সুস্থ—এ খবর পেয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আর বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান। খবরটি পৌঁছে যায় বাস মালিক দিপুর কাছে। এরপর আসে আরও চমক। এই শিশুর জন্য...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর