হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের নিন্দা, মুক্তির দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে সিআইডি জানিয়েছে, সন্দেহজনক আর্থিক লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ বলেছে, পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গত রোববার রাতে কথিত অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি দাবি করে, দীর্ঘদিন ধরে একদল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মূর্তি নির্মাণের বিরোধিতা করে আসছে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে। তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা দুর্ভাগ্যজনক, অগ্রহণযোগ্য এবং গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। তার অবিলম্বে মুক্তিও দাবি করে সংগঠনটি।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, অর্থ পাচারের অভিযোগে হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। রোববার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে হরিদাস চন্দ্র তরণী দাসের বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে মহানগর...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুইটি সংবাদ সম্মেলন করেছে আইনজীবী সমিতি ও মহানগর নাগরিক কমিটি। আসামিদের পক্ষে আইনগত লড়াই না করার ঘোষণা...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর