২ সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত ও চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহলদল বাধা দিলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। 

এদিকে ভোরে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। তাদের বাধায় ওই ৭ জন শূন্যরেখায় অবস্থান নেয়। 

সীমান্তে যেকোনো অনুপ্রবেশ রোধে সতর্কতা ও কড়া পাহারা জোরদার করা হয়েছে।

শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটে কমেছে ইলিশ উৎপাদন। বাধাগ্রস্থ হচ্ছে নৌ চলাচলও। অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে কমছে ইলিশের বিচরণ। এতে অর্থ ও সময় বেশি লাগায় বেড়েছে পণ্য পরিবহন খরচও। গত...
আজ সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত...
কিশোরগঞ্জ সদর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় এক স্কুলছাত্র ও পাকুন্দিয়া উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে...
যশোরের বেনাপোলে স্থলবন্দর দিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা ভারতীয় ইলিশ জব্দ করেছে কাস্টমস। সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছে ওই ১২ কার্টন (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, ২০২৫ সালে গড়ে তোলা দেড় বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইনের ১৫ শতাংশের বেশি প্রকল্প এখন সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে ৪০০...
মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে এক প্রেস ব্রিফিংয়ে এ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেন কি না, সংসদ সদস্যদের ভূমিকা, ৯০ দিনের...
রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন। শুক্রবারই তাঁর পদত্যাগপত্র পৌঁছেছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে।
লোডিং...

এলাকার খবর