ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটারে যুক্ত হচ্ছে এআই ক্যামেরা

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন বছর ধরে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এবার সেখানে যুক্ত হচ্ছে এআই। মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বলছে, মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার এআই নজরদারিতে আসবে। ট্রাফিক আইন ভাঙলে অপরাধীকে দ্রুত শনাক্ত ও জরিমানা আদায় করা যাবে।

ঢাকা থেকে চট্টগ্রাম সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক। ২০২৩ সালে চুরি-ডাকাতি রোধে বসানো হয় ১৪২৭টি সিসি ক্যামেরা। খরচ হয় ১৫২ কোটি ৫৬ লাখ টাকা। এবার ২৫০ কিলোমিটার মহাসড়কের দুই পাশে সাত শতাধিক ক্যামেরায় সংযোজন করা হচ্ছে এআই প্রযুক্তি।

হাইওয়ে পুলিশ সহকারী পুলিশ সুপার মঈন উদ্দীন চৌধুরী বলেন, ‘মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপত্তা নিশ্চিতে এই পদ্ধতি চালু করা হচ্ছে। একই সাথে কার্যকর হচ্ছে স্বয়ংক্রিয় জরিমানার পদ্ধতি।’

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, ‘শুধু ক্যামেরা বসালে বা এআই প্রযুক্তি যুক্ত হলেই শৃঙ্খলা ফিরবে না। মহাসড়কে চলতে দেওয়া যাবে না অটোরিকশা। থাকা উচিত আলাদা সার্ভিস লেন।’

দশ বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রপ্তানি পণ্য চুরির অন্তত ২০০টি  ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ডিজিটাল নজরদারি বাড়লে এ ধরনের অপরাধ কমবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেছেন, ‘বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ...
নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার ‘ক্লিন কেয়ার’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে নগরসেবার নানা সমস্যা নিয়ে...
করোনার ধাক্কায় যখন লাখো মানুষ কাজ হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন আহমেদ আশরাফুল আলম বেছে নিলেন ভিন্ন পথ। চাকরি হারানোর বেদনাকে পুঁজি করে ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন কিউফিক্স সার্ভিসেস—...
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে, এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া...
রাজধানীর বনানী থানায় করা জুলাই হত্যাচেষ্টার সর্বশেষ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রয়েছে আপিল বিভাগে। সোমবার তাঁর জামিনের ফলে মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন...
ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার দিনগত রাত আড়াইটায় ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের হাজিনগর...
আধুনিক করতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে মাগুরার ঐতিহ্যবাহী ভাবনহাটি বাজারে নির্মাণ হয়েছিল দোতলা ভবন। কিন্তু নির্মাণ শেষ হওয়ার দুই বছর পরও দোকান বরাদ্দ না হওয়ায় এখনো চালু হয়নি ভবনটি। অবহেলা আর...
উন্নত জীবনের আশায় অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার প্রলোভনের ফাঁদে পড়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ যুবক নিখোঁজ হয়েছে। লিবিয়ার তবরুক থেকে গ্রিসে যাওয়ার পথে দিকভ্রষ্ট হওয়া একটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর