পোশাক শ্রমিকদের নতুন বেতন ডিসেম্বরে কার্যকর

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। ফলে জানুয়ারি মাসেই বর্ধিত বেতন পাবেন শ্রমিকরা।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এ তথ্য জানানো হয়। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সরকারের আন্তরিকতায় ৩ দিনের মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দেশের স্বার্থে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। 

পরবর্তী সভায় মালিক ও শ্রমিক পক্ষ তাদের প্রস্তাব দেবে বলে আশা বোর্ডের। অন্যদিকে, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, কোনো রাজনৈতিক বা ব্যক্তির ইন্ধনে সহিংসতায় না জড়িয়ে দেশ ও শিল্পের স্বার্থে কাজে ফিরতে হবে।

 

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকার সভার, গাজীপুর ও নারাণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তৈরি পোশাকশিল্প শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। আগামী জানুয়ারি মাস থেকেই শ্রমিকেরা যেন বর্ধিত মজুরি পান, সে লক্ষ্য নিয়ে কাজ...
মালিক–শ্রমিক সব পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার রাজধানীতে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ রাজনৈতিক দলের অস্থিতিশীলতা তৈরির যেকোনো পরিকল্পনা সফল হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৬৯ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে...
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৮ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
বিচ্ছেদের পথে হাঁটছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে তিনি নিজেই জানালেন এ সিদ্ধান্তের কথা। ২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কণিকা। এবার ৪ বছরের মাথায়...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর