আদালতে মেজাজ হারালেন পরী মণি, সাংবাদিকদের গালাগালের অভিযোগ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরী মণি। তবে জামিন শুনানি শেষে আদালত চত্বর ছাড়ার সময় নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। এক ব্যক্তির বিরুদ্ধে ‘ব্যাড টাচের’ অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেত্রী। এ সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও তাকে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে আলোচিত-সমালোচিত এ নায়িকার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে ঘটে এ ঘটনা। এদিন বেলা ১২টার দিকে আদালত থেকে বের হওয়ার সময় পরী মণির সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের ওপর চড়াও হন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালত চত্বরে হাজির হন পরী মণি। পরে বেলা ১১টা ৪১ মিনিটে এজলাসে প্রবেশ করেন তিনি। সেখানে তার উপস্থিতিতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। অভিনেত্রীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরী মণির জামিন মঞ্জুর করেন আদালত।

তবে শুনানি চলাকালেও পরীমনির নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, তারা সাংবাদিকদের এজলাসে প্রবেশে বাধা দেন। এমনকি সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।

আদালতের কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরী মণি অভিযোগ করেন, ভিড়ের মধ্যে কেউ একজন তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন তিনি। অভিযোগ অনুযায়ী, ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন অভিনেত্রী। অবশ্য কিছুক্ষণ পর ফোনটি ফিরিয়ে দেওয়া হয়। তবে কে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন, তা স্পষ্ট হয়নি।

এর আগে বুধবার (৪ নভেম্বর) একই আদালত পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেদিন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও আদালতে হাজির হননি অভিনেত্রী। তার আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কথা জানিয়ে সময়ের আবেদন করেন।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল ওই আবেদনের বিরোধিতা করেন। তার দাবি, পরী মণি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে বিচারিক কার্যক্রম বিলম্বিত করছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে সময়ের আবেদন নামঞ্জুর করেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরী মণি। 
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার সাক্ষ্যগ্রহণের দিন হাজির না হওয়ায় তার জামিনও বাতিল করা হয়েছে।...
বিচ্ছেদের পথে হাঁটছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে তিনি নিজেই জানালেন এ সিদ্ধান্তের কথা। ২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কণিকা। এবার ৪ বছরের মাথায়...
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। বিশেষ করে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনো হানিয়া আমির,...
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ীসহ দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এরই মধ্যে তাদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে।
চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর