গুরুদুয়ারা নানক শাহী দর্শন করলেন কানাডার প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম

বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই সোমবার ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় ‌‘গুরুদুয়ারা নানক শাহী’ দর্শন করেছেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন কানাডা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা।

এ সময় তাদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ (রেজি.) এর সম্মানিত প্রেসিডেন্ট অমর চান্দ এর নেতৃত্বে কমিটির, ভাইস-প্রেসিডেন্ট ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় ( ডা. এম কে রায়) জেনারেল সেক্রেটারি তাপস লাল চৌধুরী। 

গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় (ডা. এম কে রায়) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এস তথ্য জানানো হয়।

এ সময় গুরুদুয়ারা নানক শাহীর গ্ৰন্থী জাগপ্রীত সিং শিখ ধর্মের প্রধান ধর্মীয় গ্ৰন্থ ‘শ্রীগুরু গ্ৰন্থ সাহিব’ পাঠ করেন এবং হুকুম নামা ও আরদাস করেন। পরে আগত সংগতদের কারা প্রসাদ বিতরণ করা হয়। 

গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি  বাংলাদেশ এর কর্মকর্তাদের সাথে কিছুটা সময় প্রতিমন্ত্রী শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় রণদ্বীপ সারাই বাংলাদেশে অবস্থিত সকল গুরুদুয়ারার সমস্যাদি মনোযোগ সহকারে শুনেন এবং তা সমাধানকল্পে কানাডা সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশে অবস্থিত গুরুদুয়ারা সমূহের উন্নয়ন ও অবৈধ দখলমুক্ত করণের আশ্বাস দিয়েছেন।

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। নির্যাতনের সময় ওই নারীর আর্তচিৎকারেও থামেননি অভিযুক্তরা।...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
দেশের বিভিন্ন জেলায় সড়ক-মহাসড়ক বেহাল হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁক, গর্ত। এছাড়া গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদা ও জলাবদ্ধতা। এতে বাড়ছে দুর্ঘটনা,...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় এমপি ছেলে, মেয়ে শালীও ডিলার পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে এমপির বউও...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
লোডিং...

এলাকার খবর