পিংক বাসে নেই পর্যাপ্ত যাত্রী, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম

সীমিত রুট ও প্রচারের ঘাটতি আর যাত্রী না পাওয়ায় ধুঁকছে নারীদের জন্য বিশেষায়িত পিংক বাস সেবা। ১৮ আগস্ট চালুর পর থেকেই পরিচালন সংস্থা বিআরটিসির লোকসান প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা।

বিশ্লেষকদের মতে, সেবাটি চালুর আগে মাঠ পর্যায়ে গবেষণা ও চাহিদা যাচাই করার প্রয়োজন ছিল। আর পিংক বাস সেবা বাড়াতে বহরে ইলেকট্রিক বাস যুক্ত করার কথা জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী।

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত অস্বস্তির। বাসে-ট্রেনে প্রতিনিয়তই হয়রানি আর নিপীড়নের শিকার হন তারা। এমন বাস্তবতায়, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে গত ১৮ আগস্ট মহিলা বাস সার্ভিস চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন।

পিংক বাস সেবায় চালুর পর থেকে মিলছে না প্রত্যাশিত যাত্রী। দিনের বেশির ভাগ সময়ই ফাঁকা থাকছে আসন। যাত্রীরা বলছেন, ভিন্ন কথা। তাদের অভিযোগ, দিনে ট্রিপ মাত্র দুটি। একটি সকালে, অন্যটি বিকেলে। নির্ধারিত ট্রিপ মিস করলে অনেক ব্যবহার করতে হয় নিয়মিত বাস, রিকশা কিংবা অন্য পরিবহন। 

নারীদের যাতায়াত আরও সহজ করতে পিংক বাস চালু হলেও পুরো উদ্যোগটিই অপরিকল্পিতভাবে বলে মত পরিবহন বিশেষজ্ঞদের। বলছেন, রুট নির্ধারণ, ট্রিপের সংখ্যা, সময়সূচি ও যাত্রীদের যাতায়াতের ধরন নিয়ে কার্যকর ফিল্ড ওয়ার্ক করা হলে বর্তমান সমস্যাগুলোর অনেকটাই এড়ানো যেতো।

যোগাযোগ বিশেষজ্ঞ কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, পিংক বাস আলাদা করে শুধু নারীদের জন্য ঢাকার মতো ব্যস্ত এবং খুব যেখানে চাহিদা রয়েছে, সেখানে এটা দীর্ঘদিন টেকানো যাবে না। 

সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, সেবাটি গ্রহণে নারীদের আগ্রহ বাড়তে থাকায়, বহরে ইলেকট্রিক বাস যুক্ত করারও পরিকল্পনা করছে সরকার। 

সড়ক পরিবহন প্রতিমন্ত্রী বলেন, এটা গ্রহণযোগ্যতার সৃষ্টি করেছে। সরকার যখন ইলেকট্রিক বাসে যাবে, তখন অনেক বাস পিংক বাসের সঙ্গে ইলেকট্রিক বাস সংযুক্ত করা হবে। 

বর্তমানে রাজধানীতে চলাচল করছে ১০ টি পিংক বাস। বাসের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। 

চাঁদপুর সদরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৫ টন সরকারি চাল ট্রাকে করে পাচারের সময় জব্দ করেছে প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি...
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শুক্রবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
সুদানের সীমান্তবর্তী রিভান নাইল রাজ্যে বিমান হামলায় ৭২ জন নিহত হয়েছে। আহত ৫০ জন। রোববার মিশর সীমান্তের কাছে একটি সোনার খনিতে এই হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে এ খবর।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর