টানা ৫ দিনের ছুটিতে সরগরম দেশের পর্যটনকেন্দ্রগুলো

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

দুর্গাপূজা ঘিরে টানা ৫ দিনের ছুটিতে সৈকত থেকে পাহাড়, সবখানেই  উপচে পড়া ভিড়। সমুদ্রতীরের কক্সবাজার, কুয়াকাটা এবং পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে লাখো পর্যটকের ঢল। হোটেল-মোটেল ও রিসোর্টে শতভাগ বুকিং হওয়ায় মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে পর্যটন ব্যবসায়ীরা।

দুর্গাপূজার উৎসবের আমেজ আর টানা পাঁচ দিনের ছুটিতে সাগরকন্যা কক্সবাজারে এখন পর্যটকের ঢল। সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা যায় উপচে পড়া ভিড়।

সাগরের ঢেউয়ে ভাসার পাশাপাশি দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেখতে সমুদ্রতীরে ভিড় করেছেন পর্যটকসহ কক্সবাজারের মানুষ। আর পূজার ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটায় চার লাখের বেশি পর্যটক আগমনের আশা ব্যবসায়ীদের।

এদিকে বর্ষা পেরিয়ে শরতের রূপের ডালি সাজিয়েছে পার্বত্য চট্টগ্রাম। রাঙামাটির কাপ্তাই হ্রদে ট্রলার ভ্রমণ, খাগড়াছড়ির আলুটিলা গুহা আর মেঘের রাজ্য সাজেক ভ্যালির রুইলুই পাড়া - সবখানেই ভিড় করছেন পর্যটকেরা। মেঘলা, নীলাচল ও চিম্বুকের মনোরম পাহাড়ি রূপ উপভোগ করতে চাঁদের গাড়িতে ছুটছেন দর্শনার্থীরা। ২৭ অক্টোবর পর্যন্ত হোটেল ও কটেজে ফাঁকা নেই কোনো রুম।

পর্যটক সমাগমে হাসি ফুটেছে হোটেল কর্মচারী-নৌকার মাঝিসহ ব্যবসায়ী ও স্থানীয়দের মুখে। 

বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‌‘পর্যটকদের  নিরাপত্তা, হয়রানি রোধ ও সেবা দিতে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের জোর তৎপরতা রয়েছে।;

প্রকৃতি আর সাগরের টানে সারা দেশ থেকে এসেছেন পর্যটকেরা। তাদের উৎসব ও উদযাপন স্বচ্ছন্দ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে দিন-রাত ব্যস্ত পর্যটন খাত সংশ্লিষ্টরা।

ছুটির দিনগুলোতে দেশের পর্যটন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠলেও হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। বান্দরবান ও কুয়াকাটার অসংখ্য হোটেল-মোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না...
বিলাসী আয়োজনে উপেক্ষিত অগ্নিনিরাপত্তা
সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে যান লাখো পর্যটক। কিন্তু তাঁদের থাকার রিসোর্টগুলো কতটা নিরাপদ? ইনানীতে আগুনে ১০ জনের মৃত্যুর পর সামনে এসেছে মেরিন ড্রাইভজুড়ে অগ্নিনিরাপত্তার ভয়াবহ চিত্র।...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক আসতে শুরু...
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
পাঁচদিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীতে বিসর্জনের আগে দেবীর চরণে সিঁদুর দিয়ে বরণ করেন সধবা সনাতন নারীরা। স্বামীর দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় নারীরা একে...
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন। সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৬৪ জনে। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৩৭৩ রোগী।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আর ৯৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ...
লোডিং...

এলাকার খবর