৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

সোমবার পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। এর মধ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরচামিতা বাজারে বাস উল্টে ৩ জন ও ট্রাক চাপায় একজন নিহত হন। এছাড়া আলাদা দুর্ঘটনায় চট্টগ্রাম, গোপালগঞ্জ, খাগড়াছড়ি এবং কুড়িগ্রামে প্রাণ হারিয়েছেন চারজন। আর ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।  

সোমবার দুপুরে আনন্দ পরিবহনের একটি বাস চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি চন্দ্রগঞ্জের চরচামিতা বাজার এলাকায় পৌঁছলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। ঘটে হতাহতের ঘটনা। 

আহত যাত্রীরা জানান, চালক ঘুমিয়ে পড়াতেই এ দুর্ঘটনা ঘটে। চালক ও তার সহযোগীকে বার বার সর্তক করেও কোনো লাভ হয়নি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর বলেন, ‘অদক্ষ চালক ও বেপরোয়া গতি কারণেই এসব দুর্ঘটনা ঘটে।’

এদিকে, সোমবার ভোরে ফরিদপুরের মধুখালীতে মরিচবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক পার্ক করার সময়, সেটিকে ধাক্কা দেয় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। এতে বাসের যাত্রী ও দুই বাহনের চালকসহ অন্তত ২০ জন আহত হন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যানে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আর চট্টগ্রামের কর্ণফুলী সেতু এলাকায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে এক চালকের। 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে চলাচলের সময় মায়ের কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল ইউনিয়ন করার প্রতিবাদে ও অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর করা সড়কপথ ও রেলপথ অবরোধ চার ঘণ্টা পর তুলে নেওয়া হয়েছে। ঢাকা-সিলেট ও...
জামালপুরের মেলান্দহে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে, চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে...
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাবিবুর রহমান নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
বরগুনায় রাজনৈতিক মামলায় যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাসহ আওয়ামী লীগ-সমর্থিত এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পাচারের টাকায় ককটেল ফাটিয়ে শেখ হাসিনা দেশে ফেরার আস্ফালন দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত...
১৩ নভেম্বর কি সত্যিই শেষ হয়ে যাবে পৃথিবী? ৬৬ বছর আগে একদল বিজ্ঞানী হিসাব করে জানিয়েছিলেন, ২০২৬ সালের এই দিনে পৃথিবীর জনসংখ্যা পৌঁছে যাবে অসীমে! নিজেদের চাপেই ধ্বংস হবে মানবজাতি! এবার পুরোনো এই...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর