দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

জামালপুরের মেলান্দহে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে, চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দেয় বেপরোয়া গতির একটি ট্রাক।

ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের ৩ যাত্রী ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারীর মোরশেদ আলম, তার স্ত্রী ইকরামা ও আট মাস বয়সী মেয়ে রিফা। একই দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল আরোহী লিখন।  

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ট্রাক চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। 

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‌‘নিহতদের পরিবার ও আহতদের সহায়তার দেওয়া হবে।’

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ঘটে হতাহতের ঘটনা। কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা থেকে কক্সবাজার যাচ্ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ ৫৮ জন। কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। 

এদিকে লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান নিহত হয়েছেন।

 

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হলে চরাঞ্চলসহ সমগ্র জেলায় ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান...
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়। 
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। 
চাঁদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে...
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে আয়োজিত হয়েছে ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী। 
বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
শনিবার রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে ২ জন গ্রাম পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে...
লোডিং...
```html ```

এলাকার খবর