আচরণবিধি লঙ্ঘন, আমতলী পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করেছেন আমতলী উপজেলা নির্বাচন অফিসার। শুক্রবার উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বাদী হয়ে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে আসামি করে মামলার নির্দেশ দেন। 

চিঠিতে বলা হয়েছে,  ১০৯, বরগুনা-১ নির্বাচনী এলাকার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান গত ২০ ডিসেম্বর তাঁর (মেয়র মতিয়ার রহমানের) বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য ও সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। 

বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (খ) , (গ) ও ১১ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেন। 

ওই প্রতিবেদন আলোকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬ (খ), (গ) ও ১১ এর বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশনায় আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অনতিবিলম্বে মতিয়ার রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আগামি ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়ে ছিল। 

এ ঘটনায় শুক্রবার আমতলী উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বাদী হয়ে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। তিনি জানিয়েছে, চিঠির আদেশ মতে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।  

এ বিষয়ে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে'।

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম শুভ...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর