বরগুনায় 'হিট স্ট্রোকে' শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পিএম

বরগুনার তালতলীতে পুকুর খননের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে নয়া মিয়া ফকির (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন অতিরিক্ত গরমে ‘হিট স্ট্রোকে’ তার মৃত্যু হতে পারে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মিয়া মিয়া ফকির একই গ্রামের আমির আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামের হাসান মিয়ার বাড়িতে পুকুর খননের কাজ করতে যান নয়া মিয়া ফকির। তিনি পুকুর খননের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা অতিরিক্ত গরমে হিট স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে ‘হিট স্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে’।

এদিকে নিহতের ভাই সোবাহান ফকির জানান, প্রতিদিনের মতো সকালে পুকুর খননের কাজ করতে কাজ করতে যায় তার ভাই নয়া মিয়া । কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাজবাড়ীর গোয়ালন্দে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই শিক্ষকের নাম মো. নুর ইসলাম (৭৫)। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় আনুমানিক ২০ বছর বয়সি এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর