পিরোজপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:৪৯ পিএম

পিরোজপুরের নেছারাবাদে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড় ৯টায় উপজেলার বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. সাকিল (২৬) ও একই গ্রামের মো. সাইফুল (৩৭)। সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলটি ব্রিজের ওপর ওঠার সময় যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে এসে সেটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই জনের মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটিকে ড্রাইভারসহ আটক করা হয়েছে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন। তাদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর