পুলিশ লাইনের ব্যারাক থেকে নারী কন্সটেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২০ পিএম

পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৭টায় তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। 

তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের কন্যা। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে চাকরিতে যোগ করেন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক কারণে তৃষা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তৃষার সহকর্মীদের বরাত দিয়ে আহমাদ মাইনুল হাসান আরও জানান, কয়েকদিন আগে ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল...
নেত্রকোণার গারো পাহাড়ি অঞ্চল কলমাকান্দায় বেড়াতে গিয়ে সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের পর্যটনকেন্দ্র চন্দ্রডিঙ্গা...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ৭ নম্বর ফেরিঘাটে নদীতে পড়ে যায় বাসটি,পরে বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 
পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে...
প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয়...
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান রাজনৈতিক ধারা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর