ঝালকাঠিতে শিক্ষকদের কমপ্লিট শাট ডাউন, পরীক্ষা নিলেন শিক্ষা কর্মকর্তা

ঝালকাঠিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাট ডাউনে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। তবে তাদের এই কর্মসূচির মধ্যে রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের নেতৃত্বে এই পরীক্ষা নেওয়া হয়।

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

ঝালকাঠিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাট ডাউনে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। তবে তাদের এই কর্মসূচির মধ্যে রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের নেতৃত্বে এই পরীক্ষা নেওয়া হয়।

আজ বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কমপ্লিট শট ডাউন পালিত হয়। এরই মধ্যে ৩০ নম্বররাজাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা গ্রহণ করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তারা। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। তিনি শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

তবে আন্দোলনের মধ্যে পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে অভিভাবক মহলে সৃষ্টি হয়েছে তীব্র পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।

পরীক্ষা আয়োজনের ব্যাখ্যায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন বলেন, ‘আন্দোলন চললেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রথম বিবেচ্য। পরীক্ষা পেছালে তারাই ক্ষতিগ্রস্ত হতো। ন্যূনতম শিক্ষকশক্তি ও প্রশাসনের সহায়তায় আমরা পরীক্ষা পরিচালনা করেছি। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।’

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, ‘শিশুদের শিক্ষাজীবন থেমে থাকা উচিত নয়। এখানে এসে দেখি শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছে। আলোচনার মাধ্যমে চলমান সংকট দ্রুত সমাধান হবে বলে আশা করছি।’ 

এদিকে আন্দোলনরত শিক্ষকেরা জানান, নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি পূরণের নিশ্চয়তা ছাড়া নিয়মিত কার্যক্রমে ফেরা সম্ভব নয়। তবে শিক্ষার্থীদের ক্ষতি যেন না হয়, সেটি তারা বিবেচনায় রেখেই আন্দোলন করছেন।

শিক্ষক আন্দোলন আর পরীক্ষা এই দ্বৈত পরিস্থিতিতে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে...
‘এনসিপি বয়কট’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে মিছিল-সমাবেশ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। পাশাপাশি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে দেওয়া...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর