নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, ছাড়লেন দলের পদ 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

পটুয়াখালী–৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। সোমবার দুপুরে তিনি দশমিনা উপজেলা পরিষদে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির জোটসঙ্গী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সমর্থন দিয়েছে বিএনপি। দলের এই সিদ্ধান্তের পর হাসান মামুন আসনটিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।

নির্বাচনে অংশ নিতে তিনি বিএনপির নির্বাহী কমিটির পদ এবং প্রাথমিক সদস্যপদ—দুটোই ছাড়ার ঘোষণা দিয়েছেন হাসান মামুন। পটুয়াখালী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছিলেন তিনি। তবে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদের সভাপতিকে এই আসনে ধানের শীষের সমর্থন দেওয়ায় তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান মামুন বলেন, ‘এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে আমার বিরুদ্ধে কোনো বহিষ্কারাদেশ জারি করা হয়নি। তবে আমি আমার অবস্থানে অনড়। ভবিষ্যতে কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নেবে, তা আমি মেনে নেব।’

জোটের রাজনীতির কারণে বিএনপির ভেতরে এমন অসন্তোষ আরও কয়েকটি আসনে দেখা গেছে। এর আগে গত ২৭ ডিসেম্বর ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সেখানেও তাঁকে বিএনপির সাবেক প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজের মুখোমুখি হতে হচ্ছে, যিনি ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর