অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। এরপর মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায় চালক। পুড়ে যাওয়া যানটি বরগুনা সদর থানায় রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার পশ্চিম বরগুনা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খোঁজ নিয়ে জানা যায়, জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠান বরগুনা ট্রেডার্সে বৃহস্পতিবার বিকেলের দিকে এক মোটরসাইকেল চালক পেট্রোল নিতে যায়। জ্বালানি নেওয়ার সময় মোটরসাইকেলের ট্যাংক ভরে গিয়ে অতিরিক্ত তেল উপচে পড়ে। ওই তেল মোটরসাইকেলের প্লাগে লেগে গেলে আগুন ধরে যায়। 

পরে ওই আগুন ছড়িয়ে গিয়ে তেলের একটি ড্রামে লাগে। মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। পরে উপস্থিত লোকজন স্থানীয় বিভিন্ন দোকান থেকে ফায়ার এক্সটিংগুইশার (অগ্নি নির্বাপক) এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

জ্বালানি প্রতিষ্ঠানের মালিক উজ্জল হোসেন জানান, প্রতিদিনের মতোই বিভিন্ন যানবাহনে জ্বালানি সরবরাহ করছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল চালক তার মোটরসাইকেলের ট্যাংকে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও অতিরিক্ত জ্বালানি নেওয়ার সময় ট্যাংক ফুল হয়ে তেল নিচে পড়ে যায়। পড়ে যাওয়া ওই পেট্রোল মোটরসাইকেলটির প্লাগে লেগে গেলে আগুন ধরে যায়। ঘটনার পর চালক পালিয়ে যায়। তাই পুড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরগুনা সদর থানার সরকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. মনজুরুল ইসলাম জানান, জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠানের সামনে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য দায়িত্বে ছিলেন তারা। এ সময় এক মোটরসাইকেল চালক অতিরিক্ত তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর চালক পালিয়ে যায়। তেল বিক্রেতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা চালককে শনাক্ত করার জন্য কাজ করছি। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারিনি।

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর