পিরোজপুরে ছাত্রলীগ নেতার ক্ষুরের আঘাতে ২ যুবদল নেতা আহত

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ক্ষুরের আঘাতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন। এ ঘটনায় শেখ ইমরান শুভ (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৮:৩৬ এএম

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ক্ষুরের আঘাতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন। এ ঘটনায় শেখ ইমরান শুভ (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন–জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার ও তার চাচাতো ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদার।

গ্রেপ্তার হওয়া শেখ ইমরান শুভ সদর উপজেলার মধ্য রাস্তা এলাকার সালে আহমেদের ছেলে এবং পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

আহতদের স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, রিয়াজ সরদার ও সাইফুল সরদার ওই এলাকায় অবস্থানকালে পিরোজপুর ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভ এবং তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ক্ষুরের আঘাতে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার জানান, রাতে দুজনকে জেলা হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে।

পিরোজপুর জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ বলেন, ‘বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি সরকার থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হলে পিরোজপুর জেলা যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এই ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার নামে আগেও ওয়ারেন্ট রয়েছে। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর