পটুয়াখালীতে মাদরাসা ছাত্রীকে বাড়িতে ঢুকে নিপীড়নের অভিযোগ 

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৩:৪০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে শিমুল হাওলাদার নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও ওই প্রভাবশালীর ভয়ে মুখ খোলার সাহস পায়নি দরিদ্র ওই পরিবারটি। বিষয়টি স্থানীয়ভাবে সালিস মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে ২৪ আগস্ট তা জানাজানি হয়ে যায়। 

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ‘ঘটনার দিন আমি পাশের বাড়িতে ছিলাম। আমার স্বামীও বাড়িতে ছিলেন না। আমার ছোট মেয়ে ঘরে বসে ফোন দেখছিল। ওই সময়ে শিমুল হাওলাদার ঘরে প্রবেশ করে আমার মেয়েকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এতে আমার মেয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।’

শিশুটির মায়ের অভিযোগ, স্থানীয়ভাবে সালিস মীমাংসা করতে বলছে। এর চেয়ে বেশি কিছু করতে গেলে তাদের ক্ষতি হবে। তাই স্থানীয় নেতাদের সালিস মানতে বাধ্য হন তিনি। তবে ২৩ আগস্ট তার স্বামী কলাপাড়া থানায় অভিযোগ নিয়ে গেলেও লিখিত অভিযোগ এখনও দায়ের করেননি। 

স্থানীয়দের অভিযোগ, যুবদল নেতা শিমুল এর আগেও একাধিক নারীঘটিত অপরাধ করেছেন। কিন্তু তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, দরিদ্র পরিবারটির পাশে থেকে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। 

তবে অভিযোগ অস্বীকার করে শিমুল হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। একটি পক্ষ আমাকে ফাঁসাতে চাইছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা আছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।’ 

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘থানায় আসার পর আমরা অভিযোগ দিতে বলেছি। কিন্তু ভুক্তভোগীরা অভিযোগ দেয়নি। অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে...
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর