গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৯ কারখানা, ৮টিতে ছুটি ঘোষণা 

গাজীপুরের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম

গাজীপুরের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সকালে কয়েকটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার গাজীপুরের গাছা ও বাসন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা ও বাসন সড়ক এলাকায় শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮ টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে গাজীপুর শিল্পাঞ্চলে ৩৯ টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রাতে অনেক কারখানা কর্তৃপক্ষ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শ্রমিকদের কারখানা বন্ধের নোটিশ জানিয়ে দেন। এছাড়া কারখানা ফটকেও বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। 

এদিকে, শ্রমিক বিক্ষোভ ঠেকাতে মহাসড়কের বিভিন্ন স্থানে ও কারখানা এলাকায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা কাজ করছেন। এছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে গাছা ও কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার মোতায়েন রয়েছে। এছাড়া জেলার সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে। 

তিনি আরও জানান, গতকাল পর্যন্ত গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৩৯টি কারখানা বন্ধ রয়েছে। 

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের...
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোট ৩৫...
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ...
নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। পরে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা...
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘পত্রপত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি করি। এটা আর কীভাবে ব্যবহার হবে না–সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা...
আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন দেখছেন জেলাবাসী। সরকার...
দুই মাস পরও থামছে না ফ্রান্সের বিক্ষোভ। জীবনযাত্রার বাড়তি খরচ ও ধনী-গরিবের আয় বৈষম্যের প্রতিবাদে প্যারিস ও নঁতে শহরে আন্দোলন করছে কয়েক হাজার বাসিন্দা। ন্যূনতম মজুরি ও বেতন আরও বাড়ানোর দাবি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর