নিখোঁজের ২ দিন পর বিলে মিলল মাদরাসাছাত্রের লাশ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম

কুমিল্লার হোমনায় মাদরাসা থেকে নিখোঁজের ২ দিন পর মো. সজিব (১০) নামের এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সজিব আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদরাসার নুরানী বিভাগের ছাত্র ছিল। সে আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার মাদরাসার ছাত্রাবাসে রাতের খাবার খাওয়ার পর থেকে সজিবকে আর পাওয়া যাচ্ছিল না। এরপর সোমবার মাদরাসার পার্শ্ববর্তী আলীপুর গ্রামের বিলে সজিবের মরদেহ ভেসে ওঠে।

বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, ‘সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পরে ১০টার দিকে পুলিশ বিল থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

ওসি বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার অধ্যক্ষ ইয়াসিন হোসাইনসহ দুজনকে থানায় আনা হয়েছে। রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।’

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
স্বাধীনভাবে বাঁচতে ও উপার্জনের আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বাবার মোবাইল ফোন বিক্রি করে পাওয়া চার হাজার টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা-পুলিশ।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর