কুমিল্লায় ঘূর্ণিঝড়ের সময় গাছ পড়ে ২ জনের মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম

কুমিল্লার লালমাইয়ে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঘরের ওপর গাছ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বেলঘর ইউনিয়নের ধানোরা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী বাড়ির মোসা. আনোয়ারা বেগম (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন তাঁর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে থাকতেন। সেখানেই টিনের তৈরি ঘরের ওপর গাছ ভেঙে পড়লে রাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। অপর নিহত আনোয়ারা বেগমের দুটি সন্তান রয়েছে। দুজনই প্রতিবন্ধী।

শনিবার বিকেলে পৃথক জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাস বলেন, ঘূর্ণিঝড়ের সময় তাঁদের ঘরের ওপর গাছ পড়লে ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয়।

ইউএনও বলেন, ‘শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে একই গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি। খবর পেয়ে সাথে সাথে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করে ওই গ্রামের যাই। দুটি পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি...
কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় এক নারী আসামিকে ৮ বছর কারাদণ্ড দেন কুমিল্লা জেলা আদালত। 
কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি...
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর...
সরকারের দক্ষ জনবল তৈরির পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী চার বছরে রেমিট্যান্স তিনগুণ বাড়ানো যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। 
চব্বিশের জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার...
চোরের মায়ের বড় গলা–সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের অবস্থা এখন এরকম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। একইসঙ্গে ইতালিতে ঘটনার পর স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নিরাপত্তা ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর