প্রতিদ্বন্দ্বিতা কম, খাগড়াছড়িতে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই এখন বড় চ্যালেঞ্জ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

প্রতিদ্বন্দ্বিতা কম থাকায় খাগড়াছড়িতে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাই এখন বড় চ্যালেঞ্জ। কোনো আঞ্চলিক সংগঠন অংশ না নেওয়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা আছে। তবে ভোটারদের উপস্থিতি বাড়াতে কাজ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নয় উপজেলা নিয়ে খাগড়াছড়িতে একটি মাত্র সংসদীয় আসন। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ নির্বাচনে না আসায় এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনের প্রতিযোগিতা অনেকটাই কমে গেছে। আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য তিন প্রার্থীর তেমন প্রচার নেই। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছে নাগরিক সমাজ।

খাগড়াছড়ি জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য জানান, আওয়ামী লীগ ছাড়া অন্যদের তৎপরতা নেই। আঞ্চলিক সংগঠনের প্রার্থীও নেই। এ অবস্থায় ভোটারদের উপস্থিতি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে সংগঠনের চার নেতাকে হত্যার প্রতিবাদে পানছড়ি উপজেলায় ভোট বর্জনের ডাক দিয়েছে ইউপিডিএফ। তবে এতে তেমন প্রভাব পড়বে না বলে দাবি করছে ক্ষমতাসীন দল।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক চন্দন কুমার দে বলেন, 'ভোটার বাড়ানোর জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দুইশ জন ভোটারের জন্য আমরা একজন কর্মী নিয়োগ করব। তাদের কাজ হল দুইশ ভোটারকে ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করবে।'

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা বলেন, আঞ্চলিক সংগঠন ভোট না দেওয়ার আহ্বান জানাতে পারে। কিন্তু এই আহ্বানে তেমন প্রভাব পরবে না। জনগণ অবশ্যই স্বতস্ফূর্তভাবে আমাদের ভোট দেবে।

নির্বাচন সুষ্ঠু করতে ভোটের দিন কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে কাজ করছে প্রশাসন।

খাগড়াছড়ির রির্টানিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান বলেন, 'নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োগসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।'

খাগড়াছড়িতে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার চারশ ১৯ জন। যার অর্ধেকই পাহাড়ি ভোটার।

খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সাজেক এলাকা থেকে...
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর