ওবায়দুল কাদের বিপুল ভোটে বিজয়ী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে পাঁচবারের মতো আইন প্রণেতা হলেন তিনি।

রোববার রাত ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এ আসনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৩২ কেন্দ্রে ওবায়দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ২৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট। এই হিসাবে ওবায়দুল কাদের প্রায় ১ লাখ ৭১ হাজার ভোটে খাজা তানভীর আহমেদকে পরাজিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক।

কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ২টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে নোয়াখালী-৫ আসন গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৯৭৭ জন। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি। এ আসনে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।

 

 

 

 

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জলসহ উভয়...
নোয়াখালীতে একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেলেও চোরদের খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর...
সোনালি স্বপ্ন পূরণের আশায় ২০২৩ সালের অক্টোবরে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন নোয়াখালীর সোনাইমুড়ীর মো. ইউসুফ রাজু। সন্তানসম্ভবা স্ত্রীকে দেশে রেখে যাওয়ার সময় স্বপ্ন ছিল,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর