স্বাস্থ্যকেন্দ্র নেই, কবিরাজেই ভরসা স্থানীয়দের 

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

রাঙামাটির বরকলের ২টি ইউনিয়নে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় চরম দুর্ভোগে আছেন বাসিন্দারা। অসুখ-বিসুখে সনাতন পদ্ধতির চিকিৎসা করেই সুস্থ হওয়ার চেষ্টা করেন তারা। অনেক সময় অপচিকিৎসার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেকে। নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি দুর্গম এলাকার বাসিন্দাদের।

রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ও ভুষণছড়া ইউনিয়নে ১২টি গ্রামই প্রত্যন্ত অঞ্চলে। যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় এসব গ্রামের বাসিন্দারা উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সেখানে নেই কমিউনিটি ক্লিনিক কিংবা আধুনিক স্বাস্থ্যকেন্দ্র। ওই ১২ গ্রাম থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে সময় লাগে ১২ থেকে ১৩ ঘণ্টা। 

এ অবস্থায় অপুষ্টি-জনিত সমস্যাসহ নানা রোগ-শোকে চরম ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। বেশির ভাগ সময় সনাতন পদ্ধতির চিকিৎসাই নিতে হয় তাদের। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কারোর অসুখ হলে কবিরাজের কাছে যেতে হয়। কবিরাজ বড় একটি তালিকা ধরিয়ে দেয়। এ তালিকা দেখে বন লতাপাতা সংগ্রহ করি। এগুলো পান করি। এ ছাড়াও প্রাণী বলি দিই। এটা করে রোগ ভাল না হলে মরে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না। এখানে অনেক মানুষ আছে। এখানে ক্লিনিক বা ফার্মেসী নাই। নদীতে পানি শুকিয়ে গেলে আমরা কোথাও যেতে পারি না। নিলেও অনেক কষ্ট করতে হয়। ক্লিনিক হলে ভাল হয়।’ 

ভুষণছড়ার চান্দবীঘাট গ্রামে গত ৩ মাসে ৬ জনের মৃত্যুর জন্য অপচিকিৎসাকেই দুষছে স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি। এ ঘটনায় ওই এলাকার স্বাস্থ্য ব্যবস্থার সংকটের বিষয়টি সবার সামনে আসে। চিকিৎসকেরা বলছেন, যাতায়াত-ব্যবস্থা ভালো না থাকায়, রোগীদের হাসপাতালে নিতে সময় লাগে। তাই সাধারণ রোগেও মৃত্যুঝুঁকি বেশি সেখানে। 

বরকলের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর বলেন, ‘এখানে যা রোগ হচ্ছে সেগুলো সবগুলো স্বাভাবিক রোগ। কিন্তু এখানে ঔষধের দোকান বা ক্লিনিক না থাকায় কবিরাজ একমাত্র ভরসা।’ 

দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে দুটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করতে মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী। তিনি বলেন, ‘রাঙামাটিতে আরও একাধিক কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করছি। জরুরি ভিত্তিতে ভুষণছড়া ও আইমাছড়ায় দুটি ক্লিনিক স্থাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। কারণ এখানে ক্লিনিক ছাড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব।’ 

প্রতি সপ্তাহে বিশেষজ্ঞ চিকিৎসক-দল পাঠানোর পাশাপাশি বিনা মূল্যে ওষুধ সরবরাহের দাবি ওই এলাকার বাসিন্দাদের। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেক আসতে শুরু...
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র গ্রুপের সংঘাতের মাঝখানে পড়ে কস্মিকা ত্রিপুরা (৮) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১ নম্বর...
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রকৃতির এক ভয়ংকর ও বিস্ময়কর রূপ দেখা গেছে। সোমবার বিকালে কাপ্তাই হ্রদের বালুখালীর কিল্ল্যা মুড়ো ত্রিপুরা পাড়ার দিকে হঠাৎ করেই আকাশ থেকে হ্রদের পানির ওপর নেমে আসে একটি...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর