উপজেলা নির্বাচন

কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:৩৯ পিএম

অনিয়মের অভিযোগ এনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এক চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি পুনঃনির্বাচন দাবি করেন। মনোহরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ওই প্রার্থীর নাম জাকির হোসেন। তিনি বর্তমান মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ সময় জাকির হোসেন অভিযোগ করেন, ভোট কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। আগের রাতে কর্মীদের মারধর করা হয়েছে এবং ভোট কেন্দ্রে ভোটারদের আসতে দেওয়া হয়নি। এ জন্য তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।

এ ছাড়া এই উপজেলায় পুনরায় ভোটগ্রহণের দাবি জানান এবং নির্বাচনের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন করবেন বলে জানান ওই প্রার্থী।  

উল্লেখ্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট খবর:

রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আসামিদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক স্থাপন করেছে প্রযুক্তিপণ্য...
লোডিং...

এলাকার খবর