গরু পাচারে বাধা দেওয়ায় কৃষককে গুলি করে হত্যা

আপডেট : ০৯ মে ২০২৪, ১০:৩১ পিএম

কক্সবাজার রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে মিয়ানমারের অবৈধ গরু পাচারে বাধা দেওয়ায় আবুল কাশেম নামের এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের নারাইম্মাঝিরি পাহাড়ে গুলি করা হয়। সকালে স্থানীয় কাঠুরিয়া লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

নিহতের পরিবারের দাবি, ডাকাত শাহীন গ্রুপের ৪০জন সদস্য ভারী অস্ত্র নিয়ে তাঁর ভাইকে বাড়ি থেকে ডেকে পাহাড়ের দিকে নিয়ে যায় এবং পরে গুলি করে হত্যা করে। এ নিয়ে গত এক মাসে গর্জনিয়ায় গরু পাচারকে কেন্দ্র করে চারটি হত্যার ঘটনা ঘটেছে।

আবুল কাশেম কৃষিকাজের পাশাপাশি ভাড়ায় চালিত মোটরসাইকেল করে যাত্রী আনা নেয়া করতেন। সম্প্রতি সে ডাকাত শাহীনের নেতৃত্বে পাচার হওয়া গরুর অবৈধ কাজে বাঁধা দেন। সে কারণেই তাঁকে হত্যা করা হতে পারে বলে পরিবারের ধারণা।

কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঘটনার পর পরই পুলিশ পাহাড় থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত...
মুক্তিপণের জন্য অপহরণ এখন কক্সবাজারের টেকনাফে নিত্যদিনের আতঙ্ক। মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় দিন-রাত যেকোনো সময়ে অস্ত্রধারীরা তুলে নিয়ে যাচ্ছে গ্রামের মানুষকে। অপহরণ আতঙ্কে গ্রাম ছাড়া অনেক পরিবার। আর...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর