চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করত বলে জানিয়েছে পুলিশ। 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করত বলে জানিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।

এর আগে গতকাল সোমবার রাতে হাটহাজারী, বায়েজীদ ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলন জানান, সম্প্রীতি এক চিকিৎসককে বিদেশি নম্বর ব্যবহার করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ তাদের বিরুদ্ধে তদন্তে নামে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাতজন জানিয়েছে–তারা ডেভিড ইমনের সহযোগী হলেও, নিজেরাই একটি চক্র তৈরি করেছে। যারা বিভিন্ন ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে হুমকি দিতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে সীতাকুন্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এক নলা দেশী বন্দুক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনা তলা এলাকায় চাঁপা ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
ইতালির ভেনিসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা প্রখ্যাত অভিনেত্রী জুলাই যোদ্ধা বাঁধন ও তাঁর পরিবারের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এবং দোষীদের বিচারের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর