টেকনাফ মেরিন ড্রাইভে অপহরণ আতঙ্ক, পাহাড়ে অভিযানেও নেই সুফল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

মুক্তিপণের জন্য অপহরণ এখন কক্সবাজারের টেকনাফে নিত্যদিনের আতঙ্ক। মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় দিন-রাত যেকোনো সময়ে অস্ত্রধারীরা তুলে নিয়ে যাচ্ছে গ্রামের মানুষকে। অপহরণ আতঙ্কে গ্রাম ছাড়া অনেক পরিবার। আর পুলিশ বলছে, দুর্গম পাহাড়ি এলাকার কারণে অভিযান চালিয়েও অপরাধীদের নির্মূল করা যাচ্ছে না। 

মেরিন ড্রাইভের পাশে মারিশবুনিয়া গ্রামের বাসিন্দা নুর কামাল। ৩ জুলাই সন্ধ্যায় অস্ত্রধারী ২০-২৫ জনের একটি দল বাসা থেকে ধরে নিয়ে যায় তাকে। ১ দিন ১ রাত পাহাড়ে আটকে নির্যাতনের পর পরিবার মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনে। 

পার্শ্ববর্তী নোয়াখালিয়া পাড়া, বাহার ছড়াসহ অনেক গ্রামের বাসিন্দারাই নুর কামালের মতো অপহরণের শিকার হয়েছেন। বিশেষ করে রাতের বেলা বেশি আতঙ্কে থাকেন তারা। তবে অনেক সময়ে দিনে দুপুরেও অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারীরা। অপহরণ আতঙ্কে এলাকায় অনেক মানুষ ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন দূরের গ্রামে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, দুর্গম এলাকা হওয়ায় পুলিশ অভিযান চালিয়েও অপহরণকারীদের ধরতে ব্যর্থ হচ্ছে। এছাড়া, রোহিঙ্গাদের কারণে এলাকায় নানা অপরাধ বাড়ছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. অহিদুর রহমান বলেন, রোহিঙ্গা শরণার্থীরা আসার পর থেকেই এই অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অস্ত্রধারী রোহিঙ্গাদের অবস্থান আছে। তারা ক্যাম্পের পাশে পাহাড়ে অপরাধা কার্যক্রম করে। 

টেকনাফে ২০২১ থেকে ২৬-এর আগস্ট পর্যন্ত অপহরণের শিকার আড়াইশোর বেশি মানুষ। তাদের বেশিরভাগই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। 

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে মদের বারে মারামারির ঘটনায় এখন পর্যন্ত দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রলারডুবিতে নিখোঁজের পরদিন নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জং এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
সৌদি আরবের জিজান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।
আজ শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নেওয়া হয়েছে সব প্রস্তুতি।
ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় নিহতদের স্মরণে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করেছে নেপাল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। 
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। আজ মঙ্গলবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর