‘বেঁচে আসব কখনো ভাবিনি’

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:৪০ পিএম

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তির এক মাস পর লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে পরিবারের কাছে ফিরেছেন ‘এমভি আব্দুল্লাহ’ জাহাজের ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান। তিনি বলেন, ‘জিম্মি দশা থেকে বেঁচে আসব কখনও ভাবিনি’। মঙ্গলবার রাতে বাড়ি ফিরে এসব কথা বলেন এই নাবিক।   

সোমালিয়ার জলদস্যুদের হাতে 'এমভি আব্দুল্লাহ' নামক জাহাজের ২৩ নাবিক জিম্মি হওয়ার পর অবশেষে এক মাস আগে মুক্তি পেলেও গতকাল দেশে ফিরেছেন জাহাজের নাবিকরা। 

এসব নাবিকের একজন হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের বাসিন্দা ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান। রাতেই বাড়ি ফিরেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুস্থভাবে তার বাড়ি ফেরার ঘটনায় এখন মহা-খুশি পরিবার, স্বজন ও এলাকাবাসী।

বাড়ি ফিরে অপহরণ ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন নাবিক আইয়ুব খান। তিনি জানান, ১২ মার্চ হঠাৎ জাহাজে আক্রমণ করে দস্যুরা (প্রথমে ১৩ জন ও পরে আরো বাড়ে দস্যুর সংখ্যা)। এসময় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে নিয়ে যায়। এরপর জাহাজের মালিকপক্ষের কাছে মুক্তিপণ দাবী করে। সবার কাছ থেকে মুঠোঢোন ছিনিয়ে নিয়ে যায় তারা। এসময় একরুমে সবাইকে জিম্মি রেখে নোংরা পরিবেশে নির্যাতন করতো দস্যুরা। পুরো সময় ভয় উৎকন্ঠায় ছিলাম।

আইয়ুব আরও জানান, পরে মুক্তিপণ নিয়ে ১৪ এপ্রিল  রাত ১২ টা ৮ মিনেটে আমাদের ছেড়ে দেয় তারা।  ওইদিন মোটা অংকের মুক্তিপণ দেয়ার পর জিম্মিদশা থেকে মুক্তি পাই। এসময় নৌ বাহিনীর স্কটে হাই রিস্ক এরিয়া পার করে দেয়। পরে দুবাই হয়ে দেশে ফিরেন।

এদিকে সন্তানকে ফিরে ফেয়ে মহা-খুশি তার মা হুমায়ারা বেগম। তিনি বলেন, ‘খানাপিনা ছেড়ে কান্নাকাটিতে ছিলাম, আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া ছিল আমার বাবাকে সুস্থভাবে আমার কোলে ফিরিয়ে দেন। এখন খুব খুশি লাগছে।’

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কয়লাবোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালি জলদস্যুরা। এ সময় জাহাজটিতে থাকা ২৩ বাংলাদেশি নাবিককেও জিম্মি করা হয়। নাবিকদের উদ্ধারে নানা চেষ্টা করা হয়। চলে কূটনৈতিক তৎপরতাও। কিন্তু অগ্রগতি আসতে সময় লাগছিল।

জাহাজটির জিম্মি নাবিকদের ঈদও কাটে বন্দী দশায়। তবে তাঁদের ঈদের দিন ভালো খাবার দেওয়া হয় বলে খবর পাওয়া গিয়েছিল।

গত ১৩ এপ্রিল দিবাগত মধ্যরাতে ২৩ নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায়  এমভি আবদুল্লাহ। পরের দিন দুপুরে মুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরে জাহাজটির মালিক প্রতিষ্ঠান।

লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে জেলাজুড়ে...
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি যাওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ওই নেতার বাড়ির সামনে জড়ো হন।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর