লক্ষ্মীপুরে লোডশেডিং ও বাড়তি বিলে ক্ষুব্ধ স্থানীয়রা

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

একদিকে তীব্র লোডশেডিং অন্যদিকে বাড়তি বিলের বোঝা নিয়ে ক্ষুব্ধ লক্ষ্মীপুরের মানুষ। অতিরিক্ত বিলের সংশোধন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে তারা। বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস তাদের।
 
২৪ ঘণ্টার মধ্যে ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিংয়ের ভোগান্তির পরও মাস শেষে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের চাপ সামলাতে হচ্ছে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার গ্রাহকদের। নিয়মিত বিদ্যুৎ না পেলেও আগের তুলনায় কয়েকগুণ বেশি বিল আসছে বলে অভিযোগ।
 
দীর্ঘ লোডশেডিংয়ের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলের ভোগান্তিতে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। এছাড়া, তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। 

লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহ ও বিল সংশোধনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেও মিলছে না সমাধান।

বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে, দ্রুত সমস্যা সমাধানের আশা করছেন কর্মকর্তারা।

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, ‘সরবরাহ কম তাই লোডশেডিং হচ্ছে। তবে আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, ‘বিল নিয়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছে। তবে আমরা গ্রহকের অভিযোগ পেলে দ্রুত সংশোধনের ব্যবস্থা করছি।’

জেলায় পল্লীবিদ্যুৎ ও পিডিপি গ্রাহক প্রায় সাড়ে ৭ লাখ। আর বিদ্যুতের চাহিদা ১৫০ মেগাওয়াট।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর