অ্যান্টিভেনমে আস্থা হারিয়ে কবিরাজের শরণ, গৃহবধূর মৃত্যু     

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:২৫ পিএম

কুমিল্লার হোমনায় সাপের কামড়ে তানজিনা আক্তার নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তবে সাপটি কোন প্রজাতির তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। 

তানজিনা আক্তার উপজেলার গোয়ারি ভাঙ্গা এলাকার আলী আহমেদের স্ত্রী এবং দুই সন্তানের জননী। 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাপে কাটা তানজিনার অ্যান্টিভেনমের ডোজ শেষ না হতেই তাঁকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।    

তানজিনার স্বামী আলী আহমেদ জানান, সকাল আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ির বিছানাতেই শুয়েছিলেন তাঁর স্ত্রী। এ সময় তানজিনার বাম পায়ে আঙ্গুলে একটি সাপ কামড় দেয়। নিচে তাকাতেই কালো রঙের একটি সাপকে চলে যেতে দেখেন তানজিনা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানীয় এক কবিরাজের নিয়ে গেলে তিনি তানজিনাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তানজিনার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটলে তাঁকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম বলেন, সাপে কাটা রোগী তানজিনা আসার পর তাঁকে অ্যান্টিভেনমের ডোজ দেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসার মাঝামাঝি পর্যায়ে থাকাকালীন সময়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে শুনেছি তাঁকে মৃত অবস্থায় আবার হাসপাতালে আনা হয়। সাপটি কি ধরনের সেটি নিশ্চিত হওয়া যায়নি।   

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
স্বাধীনভাবে বাঁচতে ও উপার্জনের আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বাবার মোবাইল ফোন বিক্রি করে পাওয়া চার হাজার টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। পরে...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর