কুমিল্লায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গিয়ে মাইক্রোবাসে থাকা তিনজন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এ সময় মাইক্রোবাসে থাকা আরও একজন যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস কুমিল্লা যাচ্ছিল। এই সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা মাধাইয়া এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা ৩ জন যাত্রী মারা যায়।
এই সময় মাইক্রোবাসে থাকা আরও তিনজন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং নিহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান পুলিশ।
চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে লাইফ ট্রাস্ট ইন্সুরেন্স কোম্পানির স্টিকার ও লোগো যুক্ত ছিল।



