সাবেক এমপি একরামের শটগান মিলল কবরস্থানে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ এএম

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড কার্তুজও জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতে কবিরহাট থানা পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দলপুর গ্রামে সাবেক সংসদ সদস্য একরামুলের বাড়ির উত্তরপশ্চিম পাশের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে আছে। রাত সোয়া ৯টার দিকে সেখান থেকে বস্তাটি উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনে খুলে একটি শটগান এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।’ 

এসপি আসাদুজ্জামান জানান, পরবর্তীতে অনুসন্ধানে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত বলে জানা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ছেলে সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরি বলেন, ‘অস্ত্রটি আমার বাবার নামে লাইসেন্স করা ছিল। তিনি অসুস্থ থাকায় যথাসময়ে সরকারের নির্দেশনা মোতাবেক হস্তান্তর করতে পারেননি।’ 

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।  

নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশির ভাগই বহুতল। ভবনের গা ঘেঁষে ভবন। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর