চাঁদপুরে জাহাজে ৭ খুন

মেয়ের বিয়ে দেখে যাওয়া হলো না জাহাজ মাস্টার কিবরিয়ার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজে হত্যার শিকার ৭ জনের মধ্যে একজন জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া। নিহতদের মধ্যে গোলাম কিবরিয়ার ভাগনে শেখ সবুজও রয়েছে। একই পরিবারের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনেরা।

জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানায়। নতুন বছরের ৩ জানুয়ারি বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর। ১০ জানুয়ারি ছোট মেয়ের বিয়ে। কিন্তু নির্মম হত্যার শিকার হলেন তিনি। মেয়ের বিয়ে দেখে যাওয়া হলো না তাঁর। 

গতকাল সোমবার দুপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এদিন রাতে খবর পেয়ে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে আসেন নিহতদের স্বজনেরা। 

হাসপাতালে কথা হয় শেখ সবুজের ভাই ফারুক হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘নিহত সাতজনের মধ্যে মামা গোলাম কিবরিয়া ও আমার ভাই শেখ সবুজ আছে। মামা ৩০ বছর ধরে জাহাজের চাকরি করলেও ভাই সবুজ মাত্র দেড় আস আগে যোগ দেয়। মেয়ের বিয়ে নিয়ে রোববার রাতে মামার সাথে শেষ কথা হয়েছিল। জানুয়ারিতে মেয়ের বিয়ের জন্য বাড়ি আসার কথা ছিল মামার। ’

জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত চাঁদপুর সদর হাসপাতাল চত্বরে বারবার কান্নায় ভেঙ্গে পড়েন ঢাকার মিরপুরের রিকশাচালক আনিসুল। তার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে মাজেদুল (১৬)। সবেমাত্র জেএসসি পরীক্ষা দিয়ে জাহাজে চাকরি নেয়। মাত্র ১৬ দিন আগে সে বাড়ি থেকে আসে। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুরে। একই জেলার পলাশবাড়ী গ্রামের সজিবুল ইসলামও (২৯) নিহত হয়েছেন। তিনি এই জাহাজের গ্রিজারম্যান হিসেবে কর্মরত ছিলেন। 

হাসপাতালে কথা হয় আরেক স্বজন হুমায়ন মুন্সীর সাথে। তাঁর ছোট ভাই সুকানী আমিনুর মুন্সী। ৭ বছর ধরে আমিনুর মুন্সী জাহাজ কাজ করছেন। ভাইয়ের এমন হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। তাঁর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার পাঙ্খারচর এলাকায়। একই জেলার আরেক বাসিন্দা সালাউদ্দিন মিয়া (৪০)। তিনি লোহাগড়া থানার এগারনলি গ্রামের বাসিন্দা। সালাউদ্দিন জাহাজের ইঞ্জিন চালক হিসেবে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তিনি বাবুর্চির কাজ করতেন বলে জানা গেছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় আহত জুয়েল। আহত জুয়েলের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি সুস্থ হলেই ঘটনার কারণ জানা সম্ভব হবে। 

উল্লেখ্য, ইউরিয়া সারবোঝাই এমভি আল বাখেরা জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে এসেছিল। গতকাল সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় মেঘনা নদীতে থাকা জাহাজটি থেকে রক্তাক্ত অবস্থায় আটজনকে উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন আর দুজন হাসপাতালে মারা যান। আর একজন হাসপাতালে চিকিৎসাধীন।  

চাঁদপুরে নৌ পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান জানান, চাঁদপুর নৌ সীমানায় আসলে জাহাজ ঢুকে অতর্কিত হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে আটজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হামলাকারীরা। প্রাথমিকভাবে এটি ডাকাত দলের কাজ বলে মনে করা হচ্ছে। তবে পারিবারিক বা ব্যবসায়িক কোনো শত্রুতাও থাকতে পারে। ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে তা অনুমান করা যাচ্ছে না। প্রত্যেকটি মরদেহ ভিন্ন ভিন্ন রুমে ছিল। প্রকৃত ঘটনা জানতে তদন্ত করা হচ্ছে। 

এদিকে জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতা ইঞ্জিনিয়ার কবির হোসেন জানান, এটি ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নৌপথের নিরাপত্তা দাবি করেন তিনি।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর