কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় কার্টনের ভেতর থেকে একদিন বয়সী কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার টু চান্দিনা সড়কের পাশে বারেরা গ্রামে এ ঘটনা ঘটে। 

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নবজাতকের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বারেরা এলাকার তিনজন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টন বক্স দেখতে পায়। পরে তারা খুলে দেখে একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা এ সময় স্থানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি।’

চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর