‘স্বামী সড়ক দুর্ঘটনায় আহত’ বলেই ঘরে ঢুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ পিএম

স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন–এমন মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশীর চরলক্ষী এলাকায় গত শুক্রবারের দিবাগত রাতের এই ঘটনায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

এই ঘটনায় ভূক্তভোগী নারী আজ মঙ্গলবার সকালে বাদী হয়ে রায়পুর থানায় ৩ জনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। এই মামলায় মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ। 

ভোরে চরলক্ষী এলাকায় অভিযান চালিয়ে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলায় আলমগীর হোসেনকে শোন অ্যারেস্টে দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মিলন হাওলাদার ও আলমগীর হোসেন চরলক্ষী এলাকায় ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এসময় ওই নারী ঘর থেকে দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে অভিযুক্তরা জানান, তার স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক। 

এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তিন যুবক। পরে পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সকালে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এই মামলায় মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর ওই এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ হাতে-নাতে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় বর্তমানে জেল-হাজতে রয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তাকে শোন-অ্যারেস্টে দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।

লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে আবুল হোসেন ফটিক (২৯) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর