চট্টগ্রামে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগ পত্রে সই করানোর অভিযোগ 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্কুলের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে পদত্যাগ পত্রে সই করানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার ভাটিয়ারি তোবারাক আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা হয়। 

জানা গেছে, দুপুরে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্যকে অবরুদ্ধ করে একদল মানুষ। পরে জোর করে তার কাছ থেকে একটি পদত্যাগ পত্রে সই নেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

স্থানীয়রা জানান, গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্কুলটির ম্যানেজিং কমিটি সদস্যরা পলাতক। স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয় প্রভাবশালীদের মধ্যেও বিরোধ চলছে। 

গত ১৩ এপ্রিল চট্টগ্রাম শিক্ষাবোর্ড নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করে। এতে মহি উদ্দিন নামে স্থানীয় একজনকে সভাপতি করা হয়। এরপর থেকে অন্য একটি পক্ষ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে আসছিল। বুধবার প্রধান শিক্ষক স্কুলে আসলে তাঁকে জোর করে পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়া হয়।

সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত। 

ইউএনও বলেন, ‘তবে জোর করে পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়া হলেও সেটি কার্যকর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও আইন অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে। এভাবে পদত্যাগ গ্রহণযোগ্য হবে না।’

আন্দোলনকারী পক্ষে ভাটিয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে দুর্নীতির অভিযোগ আছে। বিষয়টি শিক্ষা অফিস, জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। সম্প্রতি স্থানীয় ও  স্কুলের সাবেক শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের আরও দুই শিক্ষকের সম্পৃক্ততা আছে।’

সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন হাজী তোবারক আলী চৌধুরী স্কুলটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানার সোপর্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে...
লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর