নোয়াখালীতে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৪২ পিএম

ঢাকা–নোয়াখালী রেলপথে বরাদ্দ হওয়া নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করা হয়েছে। আজ রোববার সকাল ৬টা থেকে মাইজদী রেলস্টেশনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’ ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা এই কর্মসূচি পালন করে।

এ সময় অবরোধকারীরা রেললাইনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এতে নোয়াখালী–লাকসাম–কুমিল্লা–ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহবায়ক মো. আরিফুল ইসলাম বলেন, ‘২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও অদৃশ্য কারণে এখনও তা চালু হয়নি। যার কারণে এ রুটের যাত্রীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাস সিন্ডিকেট যাত্রীদের জিম্মি করে রেখেছে। শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।’

অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান বলেন, ‘আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ৪৮ ঘণ্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।’

এদিকে, মাইজদী কোর্ট রেলস্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত দেবেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
রাজধানীর শাজাহানপুর এলাকার শান্তিবাগের একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে ফাহিম আরাফাত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল...
নেত্রকোণার গারো পাহাড়ি অঞ্চল কলমাকান্দায় বেড়াতে গিয়ে সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের পর্যটনকেন্দ্র চন্দ্রডিঙ্গা...
রাজধানীর পর এবার চট্টগ্রামের সড়কেও বসছে এআই ক্যামেরা। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে সম্ভ্যাব্যতা সমীক্ষা যাচাইয়ের কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে, ক্যামেরা...
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি বাজারে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ১০৫টি দোকান। শুক্রবার ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। 
পরিসংখ্যান নির্ভর বাজেট দেখতে চায় না জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এমনটাই জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে এনসিপি’র রাজনৈতিক কার্যালয়ে...
প্রধানমন্ত্রীর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয়...
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান রাজনৈতিক ধারা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর