কক্সবাজারে শাহীন ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৯:১৬ পিএম

কক্সবাজারের রামুর শীর্ষ ডাকাত শাহীনুর রহমান প্রকাশ শাহীন ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তার দুই সহযোগীকেও আটক করে বাহিনীটি। গতকাল বুধবার রাতে রামুর গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রামুতে যৌথবাহিনী সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়। 

রামু সেনানিবাসের ১০ ফিল ইন্টেলিজেন্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন ধরে ডাকাত শাহীনকে নজরদারিতে রাখা হয়েছিল। 

লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার হোসেন বলেন, ‘জেলার বিভিন্ন স্থানে ডাকাত শাহীন অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে আসছে। তার বিরুদ্ধে হত্যা, গুম ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে। যৌথ বাহিনীর অভিযানে শাহীনের আস্তানায় অভিযান চালিয়ে ১০টি ধারাল অস্ত্র, ৪টি বন্ধুক, গুলি ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। এছাড়াও ডাকাত শাহীনের আস্তানা থেকে তার পাসপোর্ট ও সামরিক বাহিনীর পোশাক জব্দ করে যৌথ বাহিনী।’

লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার হোসেন আরও বলেন, ‘ডাকাত শাহীন রামুর কচ্চপিয়া, গর্জনিয়া, নাইক্ষংছড়িতে সীমান্ত এলাকায় হত্যা, গুম ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। পাশাপাশি মিয়ানমার থেকে মাদক ও চোরাচালানের সাথেও জড়িত।’

সংবাদ সম্মেলনের পর ডাকাত শাহীনকে পুলিশের কাছে সোর্পদ করে যৌথবাহিনী।

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
মুক্তিপণের জন্য অপহরণ এখন কক্সবাজারের টেকনাফে নিত্যদিনের আতঙ্ক। মেরিন ড্রাইভসংলগ্ন এলাকায় দিন-রাত যেকোনো সময়ে অস্ত্রধারীরা তুলে নিয়ে যাচ্ছে গ্রামের মানুষকে। অপহরণ আতঙ্কে গ্রাম ছাড়া অনেক পরিবার। আর...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে জায়গা হচ্ছে না রোগীদের। বাধ্য হয়ে মেঝেতে...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর