কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৫

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পিএম

কক্সবাজারের রামুতে রশিন নগর এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরের রামুর ভারুয়াখালী ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম।

স্টেশন মাস্টার জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার রেল লাইন থেকে দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে অটোরিকশার চালক, এক শিশু এবং তিনজন নারী রয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

এ ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন ইসলামবাদ স্টেশন থামিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এদিকে ঘটনাস্থলে রামু থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর