নোয়াখালীতে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ: ইমাম-মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ৪ জনের নামে মামলা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৬:২৫ পিএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুই যুবলীগ কর্মীকে আটকের পর সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার বিকেলে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

গ্রেপ্তার চার আসামি হলো– চারপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সদস্য মেহেদী হাসান সুমন, আবদুল করিম, ওই ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন ও মুয়াজ্জিন নজরুল ইসলাম।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘শুক্রবার বিকেল সোয়া ৫টায় চাপরাশিরহাট ইউনিয়নের দক্ষিণ রামেশ্বরপুর গ্রামে মরহুম স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী এবং সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম ইমাম উদ্দিন এবং মুয়াজ্জিন নজরুল ইসলাম অংশ নেন।’

ওসি আরও বলেন, ‘পরে মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে এলে অভিযানে নামে পুলিশ। রাত ৯টার দিকে চারজনকে আটক করে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনায় কবিরহাট থানার এসআই আনিস আল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার চারজন ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।’

এ প্রতিবেদন লেখার সময় (বিকেল ৪টার দিকে) ওসি জানান, এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর