কক্সবাজারে হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:২৪ এএম

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব। তিনি বলেন, ‘সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গত ১৫ আগস্ট ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। ১৯ আগস্ট কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল কক্সবাজারে। কিন্তু আজ শনিবার রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তারপরও উন্নত চিকিৎসার জন্য উপদেষ্টার পরামর্শক্রমে সফর সূচি সংক্ষিপ্ত করে রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।’ 

কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক জানান, ফুড পয়েজনিংয়ে আক্রান্ত হওয়ায় সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে, কক্সবাজারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কক্সবাজার শহরের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইসে ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা। সেখাবে থেকে বিমান বাহিনীর এম্মুলেন্স যোগে নেওয়া হয় কক্সবাজার  বিমানবন্দরে।

 

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর