উখিয়ায় শিক্ষকদের ওপর লাঠিচার্জ, আটকের পর এনসিপি নেতাসহ ২০ জনকে ছাড়ল পুলিশ

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৫:৪১ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম থেকে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, গণতান্ত্রিক ছাত্র সংসদ কক্সবাজারের সংগঠক জিনিয়া শারমিনসহ ২০ জনকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে উখিয়া থানা পুলিশ।

আজ বুধবার দুপুরে উখিয়ার ফলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে, অর্থ সংকটের কারণ দেখিয়ে গত জুলাইয়ে প্রায় ১ হাজার ২০০ স্থানীয় শিক্ষককে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা ধারাবাহিকভাবে আন্দোলনে নামেন।

এর ধারাবাহিকতায় আজ সকাল ১১ টার দিকে সড়ক অবরোধ করে রোহিঙ্গা ক্যাম্পগামী বিভিন্ন এনজিও সংস্থার গাড়ি আটকে দিচ্ছিলো আন্দোলনকারীরা। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। পরে লাঠিচার্জ করে সড়ক থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দেয় পুলিশ।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন ও বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংসদ কক্সবাজারের সংগঠক জিনিয়া শারমিন, শিক্ষক প্রতিনিধি সাইদুল ইসলাম শামীমসহ অন্তত ২০ জনকে আটক করে পুলিশ। 

এ ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, ‘যৌক্তিক আন্দোলনে পুলিশের হামলার বিষয়টি নিন্দনীয়। আটককৃতদের দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ছাত্রনেতাদের আটকের পর বিক্ষুব্ধ ছাত্ররা উখিয়া থানা ঘেরাও করে আন্দোলন করে। এসময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 
এই ঘটনার পর উখিয়া সদর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
 
পরে এ ঘটনা নিয়ে বিকেল পাঁচটায় স্থানীয় বিভিন্ন দলের রাজনীতিবীদ, এনসিপি নেতাদের সাথে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠক শেষে আটকদের ছেড়ে দেয় উখিয়া থানা পুলিশ। তবে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, চাকরি থেকে অব্যহতি পাওয়া শিক্ষকরা এর আগে গত সোমবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। এসময় উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে, যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

চাকরিচ্যুত শিক্ষকদের দাবি, প্রশাসন সমাধানের আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর