বান্দরবানের রুমায় বম জনগোষ্ঠীর কর্মসংস্থানে সেনাবাহিনীর ইকো রিসোর্ট নির্মাণ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সংলগ্ন দুর্গম সুংসুয়াং পাড়ার পিছিয়ে পড়া বম জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে একটি আধুনিক 'ইকো রিসোর্ট'।

গতকাল শনিবার সুংসুয়াং পাড়ায় এই রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। 

বাস্তুচ্যুত বম পরিবারের প্রত্যাবর্তন ও পুনর্বাসন
২০২৩ সালের জানুয়ারি থেকে কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ) ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে রুমা উপজেলার অনেক বম পরিবার ভারতের মিজোরাম এবং সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছিল। সেনাবাহিনীর সফল অভিযানের ফলে বর্তমানে ওই এলাকায় কেএনএ-র আধিপত্য হ্রাস পেয়েছে এবং সশস্ত্র সদস্যদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন।

সেনাবাহিনীর আহ্বানে সাড়া দিয়ে গত ১৮ নভেম্বর ২০২৪ থেকে এ পর্যন্ত ২০২টি পরিবারের মোট ৫০৩ জন সদস্য নিজ এলাকায় ফিরে এসেছেন। এই প্রত্যাবাসন প্রক্রিয়া ও পুনর্বাসনের জন্য সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ইতোমধ্যে ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

ইকো রিসোর্ট নির্মাণ
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২১০০ ফুট উচ্চতায় অবস্থিত দৃষ্টিনন্দন সুংসুয়াং পাড়াকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে এই ইকো রিসোর্ট প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অর্থায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে নির্মাণকাজে স্থানীয়দের সব ধরনের কারিগরি সহায়তা প্রদান করছেন 'দি ম্যাজেস্টিক টাইগার্স' (১৬ ই বেঙ্গল)-এর সদস্যরা। 

উল্লেখ্য, এই রিসোর্টের পূর্ণ মালিকানা ও পরিচালনার দায়িত্ব থাকবে স্থানীয় বম জনগোষ্ঠীর হাতে। রিসোর্ট থেকে অর্জিত আয়ের সবটুকু সুংসুয়াং পাড়াবাসীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, পাহাড়ে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে অভিযানের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। ইকো রিসোর্টটি চালু হলে স্থানীয়দের সরাসরি কর্মসংস্থান হবে এবং তাদের জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 'দি ম্যাজেস্টিক টাইগার্স'-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, পিএসসি-সহ অন্যান্য সামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর