প্রতিষ্ঠার দেড়’শ বছর পর উন্নয়ন মহাপরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার!

মোট রাস্তার ১১ দশমিক ৩৭ শতাংশের অবস্থা খুবই খারাপ। অধিকাংশ রাস্তা ৮ থেকে ১২ ফুটের। ৫ ফুটের রাস্তা রয়েছে ১৬.১২ শতাংশ। ৫ থেকে ৮ ফুটের রাস্তা ২৬.৮২ শতাংশ। 

 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

১৮৬৮ প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। ১৫৭ বছর বয়সী এই পৌরসভা হাজারো সমস্যায় হাবুডুবু খাচ্ছে। আশার বিষয় হচ্ছে, এর উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন হচ্ছে এখন।

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি, এমপি-০৪) আওতায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শেলটেক প্রাইভেট লিমিটেড ও শেলটেক কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড (জেভি) বিভিন্ন ধরনের জরিপ পরিচালনা, সমীক্ষা এবং তথ্য সংগ্রহের কাজ শেষ করেছে। মঙ্গলবার দুপুরে অংশীজনদের নিয়ে এক কর্মশালায় এই তথ্য উপস্থাপন করা হয়।

কর্মশালায় স্থাপনা জরিপে বলা হয়, শহরে মোট স্থাপনার সংখ্যা ৫৭ হাজার ৩৮১টি। এরমধ্যে আধাপাকা ভবন প্রায় ৮০ দশমিক ৯৯ পার্সেন্ট। একতলা ভবনের সংখ্যা ৪৭ হাজার ৭৯০টি।

সার্বিকভাবে রাস্তার অবস্থা খুব খারাপ উল্লেখ করে ভৌত অবকাঠামো জরিপে বলা হয়, মোট রাস্তার ১১ দশমিক ৩৭ শতাংশের অবস্থা খুবই খারাপ। অধিকাংশ রাস্তা ৮ থেকে ১২ ফুটের। ৫ ফুটের রাস্তা রয়েছে ১৬.১২ শতাংশ। ৫ থেকে ৮ ফুটের রাস্তা ২৬.৮২ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা চলছে। ছবি: ইনডিপেনডেন্ট

কর্মশালায় উপস্থিত ছিলেন শেলটেকের সিনিয়র কনসালটেন্ট ড. আখতার হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। 

 

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর